কোরবানির ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই। তবে যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ শুরু হতে পারে।

মনোয়ার হোসেন বলেন, এখন তো বর্ষার মাঝামাঝি সময়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দিনের যে কোনো সময়। কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version