কোরবানীর ঈদের সময় এলেই বাজারে বেড়ে যায় মসলার চাহিদা। এবারও রাজধানীর বাজারে বাহারি পদের উপকরণের সমাহার। দাম কিছুটা বেশি হলেও চাহিদা এবং সাধ্যমতো মসলা কেনেন ক্রেতারা। আরো জানাচ্ছেন অজিত সরকার।

আর একদিন পরই পবিত্র ঈদুল আযহা। শুক্রবার রাজধানীতে মসলার বাজার ছিলো সরগরম।বিক্রেতারা জানালেন, বিভিন্ন মশলার মধ্যে কেজিপ্রতি এলাচ ১ হাজার ৭০০ টাকা, জিরা ৪২০ টাকা, কিসমিস ৩৯০ টাকা কাঁচা বাদাম ১৬০ টাকা ও দারচিনি ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ক্রেতারা বলছেন, অন্যান্য নিত্যপণ্যের মতো এবারে ঈদের আগে মসলার দামও বাড়তি।এছাড়া, নিম্নআয়ের মানুষের জন্য বাজারে স্বল্প পরিমানেও মসলা বিক্রি করছেন অনেক দোকানি। সাধ্যমতো প্রয়োজনীয় উপকরণ কিনছেন ক্রেতারা।

এদিকে, ঈদের আগে বেড়েছে পোলাও চালের চাহিদা। বাজারে মানভেদে কেজিপ্রতি খোলা পোলাও চাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version