ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি সংকট থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ জ্বালানি সংকট সমাধান বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ ঘাটতি আছে ২ হাজার মেগাওয়াটের মতো। জ্বালানি সাশ্রয় করা গেলে এটি ৫০০ মেগাওয়াটে নামিয়ে আনা সম্ভব।বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে অফিস সময়ও কমিয়ে আনার কথা ভাবছে সরকার। আবারও চালু হতে পারে হোম অফিস। সমাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে জ্বালনি সাশ্রয়ের আহ্বান জানান তিনি।

পিক আওয়ারে ২ হাজার মেগাওয়াট চাহিদা কমানো গেলে লোডশেডিংয়ের চাপ নাও থাকতে পারে।গ্রাম ও শহরে লোডশেডিং বণ্টনে ন্যায্যতা আনা কঠিন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version