পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে নার্গিস আক্তার স্বর্না (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) বিকালে সোনাগাজী মডেল থানার পুলিশ চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের ধনী পাড়া কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত নার্গিস আক্তার স্বর্না সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের আলা উদ্দিনের মেয়ে। এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ জানায়, নার্গিস আক্তার স্বর্না মঙ্গলবার বেলা ১১টায় পেটে ব্যথার কারণে মারা গেছে বলে প্রচার চালিয়ে তড়িঘড়ি করে তার পরিবারের সদস্যরা দুপুর ২টার দিকে দাফনের জন্য ধনী পাড়া কবরস্থানে নিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে বিকাল তিনটার দিকে পুলিশ কবরস্থানে গেলে এক পর্যায়ে স্বর্নার মা পুলিশকে জানায়, স্বর্না প্রবাস ফেরৎ পিতার আর্থিক দৈন্যতায় তার বিয়ে হবেনা মর্মে মানসিক যন্ত্রণার কারণে নিজ বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রতিবেশী জানায়, স্বর্না মোবাইল ফোনে অজ্ঞাত এক যুবকের সাথে কথা বলার জেরে মঙ্গলবার সকালে তার পিতা আলা উদ্দিন তাকে মারধর করে। পিতার মারধরের অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্বর্নার পিতা আলা উদ্দিন আত্মগোপনে চলে যায়। সোনাগাজী মডেল থানার এসআই মো. মাঈন উদ্দিন বলেন, নারী পুলিশ দিয়ে সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে স্বর্নার গলায় কালো দাগ রয়েছে। প্রথমে তার পরিবারের সদস্যরা বিষয়টি গোপন করলেও পরবর্তীতে আত্মহত্যার বিষয়টি স্বীকার করে। ময়না তদন্তের পর জানা যাবে স্বর্নার মৃত্যু রহস্য। তাই তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, স্বর্নার পরিবারের সদস্যরা প্রথমে পেট ব্যথায় মারা গেছে বলে প্রচার করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করলে গলায় দাগ দেখতে পান। এক পর্যায়ে নিহতের মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কথা স্বীকার করায় রহস্য দেখা দেয়।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




