ষড়যন্ত্র অনেকবার হয়েছে আরও হবে, তবে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিকেলে রাজধানীর তেজুকুনি পাড়া মাঠে তেজগাঁও থানার অন্তর্গত ২৫ ও ২৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন ভোটের সময় আওয়ামী লীগই এগিয়ে আসে কারণ আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে বলেই প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে। তিনি আরো বলেন সিলেট-সুনামগঞ্জে বন্যায় সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এসেছে। আজ কোথাও মানুষ না খেয়ে থাকেনা, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশের প্রতিটি এলাকায় আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও আনতে হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version