টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা সহ সকল উপজেলায় আজ ২৫ জুন শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টেরের মাধ্যমে বড় পর্দায় সম্প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকল উপজেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টাঙ্গাইল শহরের অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ডঃ মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুর আল মামুন সহ অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা উপজেলা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া, মোনাজাত, প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ক্রিকেট ম্যাচ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version