মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি আরও জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত পাঁচজনের সবাই শিক্ষক ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষক।স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। অপরদিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন শিক্ষক নিহত হয়েছেন।এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version