স্বাধীন বাংলাদেশ অর্জন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অর্জন‌ই আওয়ামী লীগের অর্জন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২-এ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে এগিয়ে চলেছে। আ‌ওয়ামী লীগ সভানেত্রীর হাত ধরেই পদ্মাসেতু নির্মাণ করতে পেরেছে বাংলাদেশ। এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য হাছান মাহমুদের। বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয়। বিএনপি ও তাদের দোসরদের মোকাবেলা করাই এখন চ্যালেঞ্জ।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version