ইবি প্রতিনিধি:
২০২২-২৩ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় অর্থনীতি ক্লাবের উদ্দ্যোগে বুধবার (২২ জুন) বেলা ১১ টায় বিভাগের করিডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। প্রধান আলোচক হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান এবং বিশেষ আলোচক হিসেবে প্রভাষক ড. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব ও সিফাত জাহান আইভি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে বাজেট বিষয়ক বক্তব্য প্রদান করেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম, ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিল মো. মোমিন ও মো. নাহিদ হাসান অন্তর, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা অমি ও ফুয়াদ হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নাহিদ হাসান।

আলোচনায় বক্তারা বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন। একইসাথে বিভিন্ন খাতে যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেগুলোর সমালোচনা ও পজেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন দেশের বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের তুলনামূলক পার্থক্য তুলে ধরেন বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version