মো: হাসান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় একসাথে দুই জমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে ওই দুই জমজ কন্যাশিশু জন্মগ্রহণ করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল নবজাতক দুই কন্যার নাম দেন পদ্মা ও সেতু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শিশু দুটির জন্য উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা হাসপাতাল থেকে দেওয়া হয়েছে।

কামরুল হোসেন সোহেল বলেন, ‘মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার বাচ্চা দুটোর জন্ম দেন। আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। ‘

পদ্মা-সেতুর মা ঝুমুর বেগম বলেন, আমার স্বামী মো. সোহাগ সৌদি আরব থাকেন। আজ সকালে আমি হাসপাতালে ভর্তি হই। নরমাল ডেলিভারিতে আমার দুই মেয়ে হয়। ডাক্তার সাব আমার দুই মেয়ের নাম রাখছে পদ্মা ও সেতু। নাম গুলো আমার এবং আমার স্বামীর খুব পছন্দ হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version