মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ সুইট বাংলাদেশ অনুমোদিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২১ শে জুন) সকালে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসা চত্বরে প্রতিবন্ধী সহ ১২০ জন বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ফিজিও থেরাপি দেওয়া হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জয়পুরহাট, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন সমাজ কল্যান মন্ত্রালয়ের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এই ফিজিও থেরাপি প্রদান করা হয়। চিকিৎসা স্থলে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,নাজমুল হক, বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বাবু দুলাল অধিকারী ও স্কুলের নির্বাহী সচিব দীপঙ্কর অধিকারী (রিপন) রোগীদের চিকিৎসা প্রদান করেন চিকিৎসক মোস্তাফিজুর রহমান (ফিজিও থেরাপি বিশেষজ্ঞ) সহ আরো অনেকে।
ব্রেকিং নিউজ-
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
