মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । গত সোমবার উপজেলার আয়মা রসুলপুর ইউপির পশ্চিম কড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউপির পশ্চিম কড়িয়া গ্রাম হতে ৪০ (চল্লিশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের মোঃ মোজাফ্ফর হোসেন এর পুত্র মোঃ ইসলাম হোসেন (শান্ত), সে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
ব্রেকিং নিউজ-
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
