ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আই আই ই আর) ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে এই ভবনের নির্মাণ করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মো. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান উপস্থিত ছিলেন। এসময় প্রক্টর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো- ভিসি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়বে।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, মানুষের সর্বপ্রথম আকাঙ্ক্ষা শিক্ষার্জন। আর দ্বিতীয় আকাঙ্ক্ষা একটি বাড়ি। আইআইইআরের পিছনে যারা মেধা, শ্রম ও পরিচালনার সঙ্গে যুক্ত তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version