বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকাল ৮টায় তিনি ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেট নগরীর রাস্তাঘাট মেরামত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সিলেট নগরীসহ বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরা। মানুষ ভোগান্তি নিয়ে দীর্ঘদিন চলাচল করলেও টনক নড়েনি সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এবার টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের সড়কগুলো। এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদে বলেন, বিমানবন্দর সড়কের কিছু কিছু জায়গা ভাঙা ছিল। সেগুলো মেরামত হচ্ছে।
ব্রেকিং নিউজ
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট
- নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ
- আতঙ্কের জনপদ পূর্বধলা: স্লোগান থেকে রক্তপাত, আগুনে পুড়ল ১০ বাড়ি-প্রতিষ্ঠান




