শনিবার, সেপ্টেম্বর ২৬

সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে এই দুই জেলার আটটি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকরী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সিলেট জেলার সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতকউ পজেলাসমূহে সেনা মোতায়ন করা হয়েছে।

এছাড়াও, সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

সেনা সদস্যদের নিম্নে বর্ণিত পাঁচটি কাজ দেয়া হয়েছে:

১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া।
২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধারকৃত ব্যক্তিবর্গের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।
৩. চিকিৎসা সহায়তা প্রদান করা
৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।
৫. সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version