পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয় কেন্দ্রে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলায় শেখ মাওলা (৩৫)নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শেখ মাওলা পূর্ব সুজাপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান ও সোনাগাজী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, গত ১০ জুন সকাল ১০টার দিকে শাহাপুর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা জনৈক আলমগীরের স্ত্রীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় শেখ মাওলা। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version