কুবি প্রতিনিধি: জ্ঞান শৃঙ্খলা সেচ্ছাসেবী এই তিন মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ৬ জন ক্যাডেট নতুন পদোন্নতি লাভ করেছেন। আজ সোমবার (১৩ জুন) প্লাটুনের অভিভাবক ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড: মো: শামিমুল ইসলাম এবং মহিলা প্লাটুনের কমান্ডার মোছা: শামসুন্নাহার পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের এই র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটরা হলেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল পদে ক্যাডেট হায়দার মাহমুদ, ক্যাডেট মোঃ তারিকুল ইসলাম, ক্যাডেট মোঃ সফিকুর রহমান। একইসাথে ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পাওয়া ক্যাডেটরা হলেন- ক্যাডেট মোঃ সামিন বখশ সাদী, ক্যাডেট মোঃ শামীম আশরাফ, ক্যাডেট আবু জাফর।
ব্রেকিং নিউজ-
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
