বাবুল হোসেনঃ
ভারতের বিজিপির মুখপাত্র মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ ও হযরত আয়েশা রাঃ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর পাঁচবিবি ওলামা পরিষদের আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেট চত্বরে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে পুরাতুন জামে মসজিদের খতিব মওলানা মীর শহীদের সভাপতিত্বে ও রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়তুন নুর জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা জামিল হোসেন, ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মওলানা ইয়াহিয়া ও মাওলানা হাফিজার রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে মুসলমানদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য প্রদানকারী ভারতের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভারত সরকারকে মুসলিম জাহানের নিকট রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।
ব্রেকিং নিউজ-
- সরকার সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখনন করবে : পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যানী
- সংসদকে প্রাণবন্ত রাখার আশা সংসদ সদস্যদের
- বিদেশে পাচার ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার
- কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
- শিক্ষার্থী নিহতের ঘটনায় বগুলাগাড়ীতে মানববন্ধন
- নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক
- কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
- খোর্শেদের পরিক্ষা মূলক হলুদ তরমুজ চাষে সফল উদ্যোক্তা
