চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে সেনাবাহিনী ১০০ থেকে ১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি বলেন, সাংবাদিকদের বলেন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাই আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনীর ১০০-১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন। আহতের সংখ্যা দেড় শতাধিক। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে। জানা গেছে, চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার রাতে ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। আগুন এখন জ্বলছে। ফায়ার সার্ভিসের ২৫টি টিম সেখানে কাজ করছে।
ব্রেকিং নিউজ-
- র্যাবের পৃথক অভিযান: অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বখাটে বাড়িওয়ালার হাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করল র্যাব
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
