স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোবাইল কোটের অভিযানে চার প্রতিষ্ঠান ও দুটি ফার্মেসী কে মোট ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ রাখার নিদের্শনা প্রদান করেছে মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোঃ রায়হান কবির। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ডায়াগনস্টিক সেন্টার গুলো হল,উপজেলার বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার,মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও ন্যাশানাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা,লাউড়েরগড় বাজারে শাহআরেফিন ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের কারনে ৫ হাজার টাকা,ঝুমা ফার্মেসী কে ৫ হাজার টাকা জরিমানা করে মোট ১লাখ ৩০হাজার টাকা জরিমান জরিমানা করেন। লাউড়েরগড় বাজারে জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর চেম্বারের সাথে জড়িত কাউকে না পাওয়ায় মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্টেট তালা ঝুলিয়ে দেন এবং সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ থাকার নিদর্শনা দেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,ডাঃ ফয়েজ আহমদ হাসান,ডাঃ শাফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলগন ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির জানান,কোন ভাবেই সরকারি নিদর্শন লঙ্ঘনকারীদের ছাড় দেয়া হবে না। সবাইকেই আইন মেনে চলতে হবে। এই ডায়াগনস্টিক সেন্টার গুলোর একটিরও সরকারী অনুমোদন নেই। তাই নিয়ম অনুযায়ী জরিমানা সহ সকল কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দেয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



