বাবুল হোসেনঃ জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০২ জুন) বিকেলে কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে ‘ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শণের সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও পাঁচবিবি উপজেলার থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান। এ সময় কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিম জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করার জোর আহবান জানান তারা।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২




