পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী-৩ আসনের সাবেক সাংসদ, জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবুল আলম তারা মিয়ার নবম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৪ সালের ২জুন তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়ীত্ব পালন করেন। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে রাগে ক্ষোভে ২০০১ সালে আ.লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরে তিনি ফের বিএনপিতে ফিরেন। দীর্ঘ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়ীত্ব পালন করেছিলেন। তিনি অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশ ছিলেন। সাবেক সাংসদ তারা মিয়ার বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে। তিনি জীবদ্দশায় বহু শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ব্রেকিং নিউজ-
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
