মঙ্গলবার, অক্টোবর ২০

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৩০ মে)দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌরসভার খাজুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত পরিবারের রাসেল হাওলাদার জানান, উপজেলার খাজুরিয়া এলাকায় তাদের পরিবারের সঙ্গে ইদ্রিস হাওলাদারের জমাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে তার ছেলে শহিদ (৩০) ও তার মেয়ে জামাই একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার বাবা রশিদ হাওলাদার (৬৫) আমার ভাই ইমরান হাওলাদার (৩০) ও ভাইয়ের স্ত্রী ফাহিমা (২৫)কে কুপিয়ে আহত করে।আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

অপরদিকে,ঘটনাস্থলে গি‌য়ে অ‌ভিযুক্ত‌ ইদ্রিস হাওলাদারকে না পাওয়ায় এবং কল রি‌সিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version