স্টাফ রিপোর্টার: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেছেন, পাটের ব্যবহার বাড়াতে হবে। পলিথিন আমাদের জন্য খুব ক্ষতিকর। পলিথিন মাটি,পানি ও বাতাস নষ্ট করে পরিবেশের মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। এর অবাধ ও অবৈধ ব্যবহার বন্ধ করতে হবে। শুধু আইন করে জরিমানা করে নয়। জনগনকে সচেতন করে তুলতে হবে। আইনকে শ্রদ্ধা করতে হবে। ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে মানব সৃষ্ট বিপদ পলিথিন বর্জন করে পাটের ব্যবহার বৃদ্ধি করলে দেশ ও জনগণের জন্য মঙ্গল।
২৯ মে রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ ,ডিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক জি এম তাশহিজ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্ম কর্তা বিজিত ভূষন রায় প্রমুখ।
ব্রেকিং নিউজ-
- গাইবান্ধায় জ্বালানি সংকটে স্থবির চরাঞ্চলের কৃষিকাজ
- পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ‘রিট’ এর দোহাই দিয়ে অবৈধ ইটভাটা
- মোহনগঞ্জে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার হাজার হাজার ইট তুলে বিক্রির অভিযোগ
- পাঁচবিবিতে কিস্তি আদায়কে কেন্দ্র করে ব্যবস্হাপক সহ ৬ এনজিও কর্মীকে আটকে রেখে নির্যাতন
- পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১
- ওমানের সুলতানের কাছে প্রধানমন্ত্রীর সংহতির বার্তা, দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
- বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা
