Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

পৌর মেয়র সাজেল চৌধুরীকে পরশুরাম উপজেলা ছাত্র লীগের নতুন কমিটির শুভেচ্ছা

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল তার বাসভবনে গিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে এ দুই নেতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলকে শুভেচ্ছা জানান।

এর আগে সাবেক আহ্বায়ক জমির উদ্দিন ভাবনসহ নেতাকর্মীদের সাথে নিয়ে নবনির্বাচিত সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পরশুরাম উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

২৪ মে মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পরশুরাম উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আবদুল আহাদ চৌধুরীকে সভাপতি ও রকিবুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহমেদ তপু। কমিটি গঠনের পরপরই নেতাদের শুভেচ্ছা জানানো শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন কমিটি পেয়ে ধন্যবাদ জানান জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতাদের।

সভাপতি আবদুল আহাদ চৌধুরী সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সভাপতি, মির্জানগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক কমিটি সদস্য ছিলেন।

সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল পরশুরাম পাইলট স্কুল ছাত্র লীগের সাবেক সভাপতি, কলেজ ছাত্র লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ, ছাত্রলীগ সূত্র জানায় সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হয়েছিল ২০১৬ সালের ৩০ জুলাই। তখন জমির উদ্দিন ভাবনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।

Exit mobile version