পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালানোর সময় ডাকাত আখ্যা দিয়ে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা প্রেরণের নির্দেশ দেন। পরে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

আহত র‌্যাব সদস্যরা হলেন কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।

গতকাল বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।

তিনি বলেন, বুধবারে আমাদের একটি অভিযান ছিল। অভিযানের প্রথম গাড়িতে যারা ছিলেন তাদের ওপর ডাকাত বলে হামলা চালানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজি বলেন, আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান,বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি গাড়ি আটক করে তিন জনকে পিটিয়ে আহত করা হয়। এ সময় অন্য একটি গাড়িতে র‍্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। আরেক জনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ বলেন, সন্ধ্যায় র‍্যাবের তিন সদস্যর ওপর হামলা চালিয়ে আহত করেছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে আছে।

এ বিষয়ে র‍্যাব-৭ এর সদর কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র‍্যাবের একটি টিম ঘটনাস্হলে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version