মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষন চেষ্টা মামলায় আব্দুল মালেক (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১) গভীর রাতে উপজেলা আয়মারসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মালেক ঐ গ্রামের মৃত ফরেক আলীর ছেলে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মে দুপুরে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ দক্ষিণপাড়া এলাকার আইজুল ইসলামের ৮ বছর বয়সী শিশু কণ্যা একই এলাকার মৃত ফরেক আলীর ছেলে আব্দুল মালেক এর বাড়ীর সামনে খেলাধুলা করার সময় আলু বাছাই করার কথা বলে তার বাড়ির ভিতর নিয়ে গিয়ে চৌকিতে ফেলে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে মালেক তার মুখ চেপে ধরে। চিৎকার শুনে শিশু কণ্যার খেলার সাথী বাড়ীর ভিতর গিয়ে দরজায়় ধাক্কা দিলে মালেক বাহিরে এসে শিশুটিকে মারপিট করে তাড়িয়ে দেয়।
পরে বাড়ি ফিরে শিশুটি বাড়ির লোকজনকে বিষয়টি জানালে তার মা বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে পুলিশ মালেককে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে সত্যতা যাচাই করে মামলা রুজু করে আসামিকে গ্রফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- জামালপুরে আমন খেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের
- বারহাট্টায় পারিবারিক দ্বন্ধে হাতাহাতির পর ঢলে পড়া যুবকের মৃত্যু
- ফেসবুকে প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণ: প্রধান আসামি আকাশ র্যাবের জালে
- অদৃশ্য শ্রমের স্বীকৃতি ও ন্যায্যমূল্যের দাবিতে নেত্রকোনায় ‘কুটিরশিল্পের পসরা’
- ‘দেশীয় বীজের সেতুবন্ধন’: আমতলায় কৃষকদের বীজ বিনিময় ও শপথ গ্রহণ
- কেন্দুয়ায় কিশোরীকে লোমহর্ষক নির্যাতন: বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি
- নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে



