মোঃ বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫ প্যাকেট ভারতীয় (অফিসার চয়েজ) মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্প্রতিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সুত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ধরঞ্জী ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ প্যাকেট ভারতীয় অফিসার চয়েজ মদসহ ধরঞ্জী গ্রামের ইব্রাহিমের পুত্র আনোয়ারুল ইসলাম (৩১) ও একই গ্রামের জবাইদুল ইসলামের পুত্র জনি আলী রতনপুর গ্রামের নবির কবিরাজের পুত্র মোঃ হাসু (৩০)কে গ্রেফতার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে প্রত্যেকের বিরুদ্ধে ১টি করে মাদক মামলা রয়েছে।
ব্রেকিং নিউজ-
- স্বাধীনতা দিবস প্যারেডে অংশ নিলেন ইবি বিএনসিসি নৌ শাখার দুই ক্যাডেট
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
