মোঃ বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহিদ মুন্না। বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, উপজেলা এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, ব্যবসায়ী আইয়ুব হোসেন প্রমুখ। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ২৭ টাকা প্রতি কেজি দরে ২৬’শ ২৬ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ৫ হাজার ৮’শ ১৮ মেট্রিক টন চাউল ও ২৮টাকা কেজি দরে ৬’শ ২৪ মেট্রিক টন গম ক্রয় করা হবে। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট এবং গম সংগ্রহ অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত।
ব্রেকিং নিউজ-
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
- সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
- ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর
- পাঁচবিবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম করেন জেল পুলিশ
- সরকারি কর্মচারীদের শুরু থেকে ৪০ মিনিট অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থানে জনপ্রশাসনের নির্দেশনা
- দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল
- নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি
- জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
