আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির কাঠালিয়ায় পিকআপ ও মোটর সাইকেলের সংর্ঘষে ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. সোয়েবুর রহমান জুয়েল (৩৪) নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলে থাকা তার স্ত্রী মিতু আক্তার আহত হয়েছে। রোববার (১৫ মে) বিকাল ৬টার দিকে উপজেলার কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বান্দাঘাটা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. সোয়েবুর রহমান জুয়েল মারা যায়। মো. সোয়েবুর রহমান জুয়েল ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও উপজেলার হেতালবুনিয়া ও পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা মো. আব্দুস সত্তারের (কন্ট্রাকটার) ছেলে। স্থানীয়রা জানান, কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বান্দাঘাটা বাজার সংলগ্ন এলাকায় পূর্ব থেকে একটি পিকআপ অবস্থান করছিল। এসময় কাঠালিয়া থেকে মোটর সাইকেলে যোগে তারা ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। বিপরিত দিক ভান্ডারিয়া থেকে অন্য একটি পিকআপ আসলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে অবস্থান করা পিকআপে সাথে লাগিয়ে দেয়। এতে মোটর সাইকেল চালক জুয়েল গুরুতর আহত হয় এবং স্ত্রী ছিটকে পাশের ডোবায় পড়ে গিয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটর সাইকেল চালক মো. সোয়েবুর রহমান জুয়েল মারা যায়। কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো. মুরাদ আলী বলেন, সড়ক দূঘটনায় মোটর সাইকেল চালক মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটর সাইকেল ও পিকআপটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- অবৈধ বালু উত্তোলনে কৃষকদল নেতাকে জরিমানা, হুমকিতে ব্রিজ ও নদীর কূল
- কলমাকান্দায় গাড়ি চালককে সাজা, অবৈধ বালু জব্দ
- ‘নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আরেকটি মুসলমান’: বিএনপি নেতা রনি
- ভ্রমণের ব্যাগে ফেন্সিডিল! টাঙ্গাইলে র্যাবের চেকপোস্টে কারবারি আটক
- ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- নতুন বউ দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, র্যাবের জালে পলাতক ধর্ষক
- তেলে কৃত্রিম সংকট: ১ দিনে ৪১ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা আদায়
- জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী
