মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত এক জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও শিশু জান্নাত মরিয়ম মারা যায়। এ ছাড়া আহত হন আরও দুজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে নিহত শিশুর মা বিথীও মারা যান। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version