পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে চুরি করতে গিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের নৈশপ্রহরীকে কোপানোর ঘটনায় মো: কফিল উদ্দিন (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: কফিল উদ্দিন ছাগলনাইয়া থানার পশ্চিম দেবপুর গ্রামের মো: কবির আহমদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ১০ মে ভোর সাড়ে ৪ ঘটিকার সময় ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের আজিজ উল্লাহ ভূঁইয়া প্রকাশ মানিকের নির্মাণাধীন বিল্ডিং ঘরের দেয়াল টপকে সঙ্গবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্রসহ চুরি উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় ঘুমিয়ে থাকা বিল্ডিং এর নিরাপত্তা প্রহরী মো: মহসীনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার চেষ্টাকরে এর মধ্যে মহসীনের ঘুম ভেঙে যায় এবং তাদের সাথে অনেকক্ষণ ধস্তাদস্তি হয় তার।ধস্তাদস্তির একপর্যায়ে নিরাপত্তা প্রহরী মো: মহসীনকে দেশীয় অস্ত্র দিয়ে উরুতে, হাতে, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপিয়ে মারাত্মকভাবে জখম করে। মহসীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে কফিল উদ্দিন দেয়াল টপকে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় মহসিনের স্ত্রী মরিয়মের নিছা ফুলগাজী থানায় এজাহার দায়ের করলে ফুলগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে আসামি কফিল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে ইতিপূর্বে ফুলগাজী থানা সহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী




