Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার : তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮

এম.বি রিয়াদ, কুষ্টিয়া প্রতিনিধি-

কুষ্টিয়ায় আলোচিত তিন খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ মামলা থেকে ২২ জনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, আলোচিত ট্রিপল মার্ডার মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তিনজনকে আমৃত্যু ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত ১১ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Exit mobile version