মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত আয়েশা ছিদ্দিকা (২০) নামের কলেজ ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা মামলার ২ ধর্ষককে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৭ মে) উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে । এ ঘটনায় ঐ কলেজ ছাত্রীর বড় ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে ঐদিন বিকেলেই ২ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাঝিনা গ্রামের শ্রী শংকর মহন্তের ছেলে শ্রী রনি মহন্ত (৩০) ও একই এলাকার খোরশেদ মন্ডলের ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)। আয়েশা ছিদ্দিকা ঐ গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও জয়পুরহাট সরকারি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, রনি ও জাদিহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।
উল্লেখ্য যে, ৬ মে শুক্রবার আয়েশার বাড়ীর সকলেই ঈদের দাওয়াত খেতে গেলে পাশের বাড়ির দুই ভাস্তীকে নিয়ে শুয়ে পড়ে। পরে ভাস্তীকে রুমে রেখে সে পাশের রুমে ঘুমিয়ে পরে। এদিকে বাড়ী ফাঁকা পেয়ে ধর্ষক রনি ও জাহিদ বাড়ী সীমানা প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে আয়েশার মুখে কাপড় গুজে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করে তারা ।
গ্রেফতারকৃদের আজ রবিবার দুপুরে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- বিশ্বমঞ্চে বাংলাদেশের সংগীতের সম্ভাবনা বাড়বে? আন্তর্জাতিক সংগীতজোটে হামিনের নতুন ভূমিকা
- ভাড়াটিয়ারা এখন হবেন মালিক: নাজিরপুর বাজার নিয়ে ডেপুটি স্পিকারের বার্তা
- সৌরবিদ্যুতে বড় উদ্যোগ, আসছে বিশেষ অধ্যাদেশ
- কিশোর গ্যাং ঠেকাতে সব উপজেলায় কমিটি
- সাদেক হোসেন খোকার উত্তরাধিকার, ইশরাক হোসেনের উত্থান
- জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ: শুরু ২০২৭ সালের এপ্রিলে
- নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন: সম্প্রীতি ও নির্বিঘ্ন আয়োজনের বার্তা বিভাগীয় কমিশনারের
- নেত্রকোনাবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়: উন্নয়ন কাজের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার




