আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মে ) রাত সাড়ে আটটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি ভেসে আসা এক ব্যক্তির লাশ নিল রঙের শার্ট ও লুঙ্গি কাছা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটির অনেকাংশে পচে গেছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
