আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে বিল্ডিংয়ের ছাদ থেকে ১১ টি গাঁজার গাছ ও গাঁজাসহ স্বামী ও স্ত্রী দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক কারবারি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বাসিন্দা হানিফ মোল্লা (৪৮)ও তার স্ত্রী রিক্তা বেগম (৪০)। নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাছগুলো তুলে ফেলছিল। এসময় ছোট ছোট গাছগুলো নষ্ট করে দেয়। বড় ১১ টি গাছ আমরা উদ্ধার করি। তার স্ত্রী বাসার ভিতর থেকে ২শত গ্রাম গাজা সরিয়ে দেওয়ার সময় আমাদের হাতে আটক হয়। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরের অভিযান চালিয়ে বাসার ছাঁদ থেকে ১১ টি গাঁজার গাছ ও দুই শত গ্রাম গাঁজা সহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে
ব্রেকিং নিউজ-
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
