ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলছে অফিস-আদালত।

শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়।

মঙ্গলবার পালিত হয় ঈদুল ফিতর। বুধবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিভাগ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ব্যাংক পাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না। তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষ প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version