সরকারের সঠিক পদক্ষেপের কারণেই এবার মানুষ ভালোভাবে ঈদ করতে পেরেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  আজ বৃহষ্পতিবার মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালমত ঈদ করতে  পেরেছে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’

এবারেরর ঈদ যাত্রা খুব ভালভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সাথে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সাথে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে যাওয়া সফল হতে পারেনি।

মানুষ সচেতন হচ্ছে। আইনশৃংখলা রক্ষাকারীবাহিনীসহ দায়িত্বরত অন্যান্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখিদের ফেরাও স্বাচ্ছন্দভাবে হবে বলে আশা করি।

ফিরতি পথে ফেরিরুটে দৌলতদিয়াঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সবাইকে কালবৈশাখী ঝড়সহ অন্যান্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়ার সিগন্যাল মেনে চলতে হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version