মঙ্গলবার, অক্টোবর ২০

হাজি সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন। আবার তিনি আইন মেনেই দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। আবার ফিরেও এসেছেন। তিনি একজন সংসদ সদস্য। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি গিয়েছেন।হাজি সেলিম এভাবে যেতে পারেন কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে হাইকোর্টের একটি রায় হয়েছে। রায়ের অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন। আবার ফিরেও এসেছেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। গত শনিবার তিনি থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে হাজি সেলিম দেশে ফিরে আসেন।

বিএনপি আন্দোলনের কর্মসূচি বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক দল। নানান ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version