মঙ্গলবার, অক্টোবর ২০

১১ মে নিম্নচাপের পরে ঘূর্ণিঝড় ‘অশনি’ আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি সাতক্ষীরার দিকে আঘাত হানতে পারে।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, আবহাওয়া দফতরসহ নানা দফতরর নিয়ে সভা করে তিনি জানতে পেরেছেন, নিম্নচাপ হওয়ার পর জানা যাবে কবে আঘাত হানবে অশনি। ঝড় ঘিরে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিটা স্টেপে প্রস্তুতি নিচ্ছি। করণীয় ঠিক করা হচ্ছে। দূরবর্তী সংকেত পেলে আন্তমন্ত্রণালয় সভা হবে বলেও জানান তিনি। বলেন, এ নিয়ে সবাই অ্যালার্ট আছি। ঘূর্ণিঝড় আসলে আমরা জানমালের ক্ষয়ক্ষতি রোধে কার্যকর আছি।ঘূর্ণিঝড় প্রতিরোধে ৭ হাজারের ওপরে শেল্টার আছে, প্রয়োজনে স্কুল ও কলেজগুলোকেও শেল্টার করা হবে বলেও জানান তিনি।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version