জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃর্তক হত দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান হোসেন মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমুখ। উপজেলার প্রায় শতাধিক দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি বিতরন করা হয়।
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
