মঙ্গলবার, অক্টোবর ২০

ভক্তদের কাছে বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে থাকেন তারকারা। ক্রীড়াঙ্গনের জাতীয় তারকারাও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এই মাধ্যমে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে আর্চারির রোমান সানাও ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সাকিব তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্র্যাফিক্যাল ছবি দিয়ে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’

নিজের ফেসবুক পেজে ওয়ানডে অধিনায়ক তামিমও গ্র্যাফিক্যাল ছবি ব্যবহার করে লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’

অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানান মুমিনুল হকও। ১৫ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। তার আগে টেস্ট অধিনায়ক পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে চলে গেছেন। ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক।’ গ্রাফিক্যাল ছবিতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। মুশফিকুর রহিম আবার বিজ্ঞাপনী ভিডিও পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আর্চারির তারকা রোমান সানা অবশ্য ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version