মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ নয়ন (২৬) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ । আজ বৃহস্প্রতিবার দুপুর দেড়ট’টায় শহরের পাঁচুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া(নামাপাড়া) মহল্লার মৃত লাল্টু বেপারীর ছেলে। জয়পুরহাট সদর থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান জানান, জেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পারেন যে, শহরের পাঁচুর মোড় মসজিদ মার্কেটস্থ এসআই পরিবহন কাউন্টারের সামনে নয়ন ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় ধারালো ছোরাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা । তিনি আরো বলেন, নয়ন বগুড়া জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
