মোঃ বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১৯ টি মাদক মামলার আসামীকে ৪০ পিচ ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে আফজাল হোসেন(৪৩)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে গ্রেফতার করেছে। উক্ত আসামীএকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে(শুক্রবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- বাংলাদেশ ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার: ডেপুটি স্পিকার
- সংসদের অধিবেশন মুলতবি
- ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল
