মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া স্পিডবোট বোটে ১১ জন যাত্রী ছিলেন। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানা গেছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বোটে থাকা কোনো যাত্রী নিখোঁজ নেই।শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীদের উদ্ধার করে। এদিকে ঘাটের একটি সূত্র জানা গেছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা দেয় বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজ নেই।
ব্রেকিং নিউজ
- “আদিবাসী ধাত্রীদের সম্মান করি” প্রতিপাদ্যে কলমাকান্দায় আদিবাসী দিবস উদযাপিত
- ‘ওর সব কথা মিথ্যা ছিল, তবু তাকে দোষ দিও না’: নেত্রকোনায় গৃহবধূর আত্মহত্যা
- কলমাকান্দায় বিজিবির অভিযানে মালিকবিহীন ভারতীয় মদ আটক
- সোমেশ্বরীতে ভাসমান মরদেহ: পরিবারের কাছে হস্তান্তর
- অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- র্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- ৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত



