তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মোজাম্মেল হকের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রধানপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধানপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা চালাতেন। ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে রাতের কোনো এক সময় যাত্রীবেশী ছিনতাইকারী দল তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version