মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি:
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ, জয়পুরহাটের আয়োজনে ও উপজেলা প্রশাসন পাঁচবিবির সহযোগিতায় আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু হায়াত মোহাম্মদ রফিক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৩৩০জন হতদরিদ্রদের মাঝে চাল, ডাল তেল, লবনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী: নেপথ্যে খালু ও সংঘবদ্ধ চক্র!
- কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি: আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ
- দুর্গাপুরে ১০ দল নিয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু, উদ্বোধনী ম্যাচ ড্র
- কলমাকান্দায় সড়কের সৌন্দর্যবর্ধনের উদ্যোগে বাধা: ক্ষুব্ধ এলাকাবাসী
- নবীজির আদর্শ অনুসরণের আহ্বানে দুর্গাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- দুর্গাপুরে বিশেষ কায়দায় পাচারের সময় ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
- কলমাকান্দায় বজ্রপাতে ১ জেলে নিহত, আহত ৩ জনের শ্রবণশক্তি হ্রাস
- নবীর আদর্শে শান্তি ও মানবতার বার্তা: কেন্দুয়ায় ব্যাপক উৎসাহে ঈদে মিলাদুন্নবী পালিত



