মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি:
” সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার ৩য় দিনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদির সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ হুসনেয়ারা পারভীনের সঞ্চালনায়
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা প্রশাসন, পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ, পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, পাঁচবিবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, অত্র হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার, পরিসংখ্যানবিদ, ক্যাশিয়ার, অত্র হাসপাতাল অফিস স্টাফ, নার্স ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে।
ব্রেকিং নিউজ
- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাংলাদেশে ডিজিটাল সুবিধা বিস্তৃত হচ্ছে
- চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি
- কৃষিজমির টপসয়েল রক্ষায় নতুন উদ্যোগ : খাল খননের মাটি যাবে বৈধ ইটভাটায়
- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী
- মাদক ছেড়ে স্কাউটিং করি, সবাই মিলে দেশ গড়ি’ এই প্রতিপাদ্য ডিমলায় ১৩ তম স্কাউট সমাবেশ
- কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ
- গাইবান্ধায় কার্বাইড দিয়ে পাকানো কলায় সয়লাব বাজার, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি




