বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা:
গতকাল সোমবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ উপজেলার উত্তর গোপালপুর ব্রিজের উপর হতে ৩৫০ পিচ নেশাজাতীয় এ্যাম্পলসহ একজনকে জয়পুরহাট ডিবি পুলিশ কোকতারা এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম বিশেষ অভিযান চালিয়ে উক্ত মাদকসহ কোকতারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে থেকে চকশিমুলিয়া এলাকার মোঃ কাশেম আলীর ছেলে মোঃ আরিফুল ইসলামকে (৩৫) এবং পাঁচবিবি থানা পুলিশ উত্তর গোপালপুর ব্রিজের উপর হতে এ্যাম্পলসহ পূর্ব উচনা গ্রামের আজাদ হোসেন (দেলোয়ার ইসলাম দিলু) এর ছেলে আসাদুল ইসলামকে (৩০) আটক করে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেবনাথ জানান আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
