মোঃ বাবুল, পাঁচবিবিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার (১৫ই এপ্রিল) রাতে উপজেলার নন্দইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার নন্দইল গ্রামের শুকুর আলীর পুত্র ছাইফুল ইসলাম(২৩) ও একই গ্রামের মৃত হাফিজার রহমানের পুত্র নুর মোহাম্মদ বাবু (৩৬)।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে পাচঁবিবি উপজেলার ধরঞ্জী ইউপির নন্দইল গ্রামে অভিযান পরিচালনা করে ৭ বোতল বিদেশী মদ সহ তাদের হাতে নাতে আটক করেন। এদের মধ্যে ছাইফুল ইসলামের নামে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ-
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
